পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ সবার জন্য অপরাধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

০২ মার্চ ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০১ PM
সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা © সংগৃহীত

পাবলিক প্লেসে ধূমপান নারী–পুরুষ সবার জন্য অপরাধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ যেন পাবলিক প্লেসে ধূমপান না করেন, সে জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর ধূমপান ঘিরে উত্তেজনা এবং শেষ পর্যন্ত তা থানা–পুলিশে গড়ানোর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনসে অবস্থিত পাবলিক ম্যানেজমেন্ট অর্ডারের ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তার এ কথোপকথন হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি যতটুকু জেনেছি তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা (লোকেরা) বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।

তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।

পবিত্র রমজান মাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায়। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়।

রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়। রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়।

তিনি বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ায়। রমজানের সময় তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬