মা হলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী, কিন্তু বাবা কে?

০২ মার্চ ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০১ PM
প্রসব হওয়া শিশু সন্তান

প্রসব হওয়া শিশু সন্তান © টিডিসি ফটো

খাগড়াছড়ির দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী রাস্তার পাশে প্রসববেদনায় কাতর হয়ে পড়েন। খবর পেয়ে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। তবে নবজাতকের বাবা কে, তা জানা যায়নি।  

আজ রবিবার (২ মার্চ) দুপুরে দীঘিনালা বাসস্টেশন এলাকায় ওই নারীকে ছটফট করতে দেখেন যুব রেড ক্রিসেন্টের সদস্য ফাহিম। পরে রেসকিউ টিমের সহযোগিতায় কয়েকজন স্বেচ্ছাসেবী দ্রুত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারও। চিকিৎসকেরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ও যুব রেড ক্রিসেন্টের ৪ জন স্বেচ্ছাসেবী দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর সাড়ে ১২টার দিকে স্বাভাবিকভাবে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতক আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানা যায়। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে তাদের নিরাপত্তা ও প্রতিপালনের জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’  

দীঘিনালা উপজেলার যুব রেড ক্রিসেন্ট টিমের সমন্বয়কারী হাসান মোর্শেদ রিফাত বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজ করেছি। প্রশাসনের সহযোগিতায় মায়ের চিকিৎসা নিশ্চিত করতে পেরেছি।’

ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence