রমজানে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

০২ মার্চ ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা © সংগৃহীত

চলতি মার্চ মাসে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২ মার্চ) মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া, মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, মার্চ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্রপাত এবং শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এই পূর্বাভাসে জনসাধারণকে তাপপ্রবাহ এবং কালবৈশাখী ঝড়ের কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬