আদালত চত্বর থেকে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

০২ মার্চ ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
আদালত চত্বরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ

আদালত চত্বরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ © টিডিসি ফটো

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের উপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে আজ রবিবার (২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। 

আরো পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেসব সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নেয় গ্রেপ্তারকৃতরা। পরবর্তীতে আজ রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। 

তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে, আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এ ঘটনায় জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, ‘গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে আলাউদ্দীন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।’

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬