১৫ বছর পর শোলাকিয়া ঈদ জামাতের দায়িত্ব ফিরে পেলেন মুফতি ছাইফুল্লাহ 

০২ মার্চ ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ

মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ © সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহকে পুনর্বহাল করা হয়েছে। ১৯৮তম ঈদ জামাত উপলক্ষে আজ রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে,  শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহকে ২০০৯ সালে বাদ দেওয়া হয়েছিল, ১৫ বছর পর তিনি দায়িত্ব ফিরে পেলেন। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। সঞ্চালনা করেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া।

এতে ঈদ জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ১০টা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তাব্যবস্থায় পুলিশ, র‍্যাব, বিজিবি ছাড়াও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রায়হান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পিপি জালাল উদ্দিন, জিপি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

ট্যাগ: ঈদ
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬