নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে: ইসি আনোয়ারুল

০২ মার্চ ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ PM
ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার © সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইসি ভালো নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাই।’
‎
‎আজ রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
ইসি আনোয়ারুল বলেন, ‎বিগতসময়ে যে নির্বাচনগুলো যদি সঠিক না হয়ে থাকে এর দায় কাউকে না কাউকে নিতে হবে। এর পুরো দায় নির্বাচন কমিশনের।  
‎
তিনি বলেন, ‎জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে যাতে প্রতারণা না হয়, সে জন্য জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার আয়োজন করতে হবে।

আরও পড়ুন: নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এ সময়  উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ, ব্রিগেডিয়ার (অব.) জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের অন্য কর্মকর্তারা।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬