নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না: ইসি সানাউল্লাহ

০২ মার্চ ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১০ PM
আবুল ফজল মো. সানাউল্লাহ

আবুল ফজল মো. সানাউল্লাহ © সংগৃহীত

নির্বাচনে আমরা হানাহানি দেখতে চাই না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। ‎আজ রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা স্বচ্ছ, সুন্দর ভোট উৎসব চাই। নির্বাচনে আমরা হানাহানি বা অনিয়ম দেখতে চাই না।’
‎ 
‎তিনি বলেন, ‘ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আমরা সন্তুষ্ট হতে চাই। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ চলছে। এই হালনাগাদ কার্যক্রম শেষে ৩০ জুনের মধ্যে আবারও একটা ভোটার তালিকা পাওয়া যাবে।’
‎
‎গত তিন মাসে ৮০ হাজারের বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ।

আরও পড়ুন: চাঁদাবাজির ভিডিও ভাইরাল : বৈষম্যবিরোধী নেতা নাহিদ হাসানকে শোকজ

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানেল মাছউদ ও কমিশনের অন্য কর্মকর্তারা।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬