আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন, সেটা আমরা করব: সিইসি

০২ মার্চ ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন

জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন © টিডিসি রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের এজেন্ডা নেই, কারও এজেন্ডা বাস্তবায়নে আমরা নেই। আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা। আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন, সেটা আমরা করব।’

আজ রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না, প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে।

আরও পড়ুন: ২৫ ক্যাডারের কর্মবিরতি, মাউশিতে মহাপরিচালকসহ কর্মকর্তাদের অবস্থান

তিনি বলেন, ‘মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সাথে বেঈমানী করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিলো না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

রমজান মাসের কথা উল্লেখ করে নাসির উদ্দিন সবার কাছ থেকে নিরপেক্ষভাবে কাজ করার ওয়াদা নেন। তিনি বলেন, ‘মরা নির্বাচন নিয়ে আর বিলাপ করতে চাই না। বিলাপের দিন শেষ, এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু আখেরাতে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য ভালো হয়না। প্রত্যাশা কেউ এই কাজ করবেন না। আমরা সর্বশক্তি দিয়ে কাজ করছি। সবার সহযোগিতা চাই।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬