রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত

০২ মার্চ ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
রাঙামাটিতে নির্বাচন অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়

রাঙামাটিতে নির্বাচন অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয় © টিডিসি

সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এ স্লোগানে শহরের ভেদভেদী সিনিয়র জেলা নির্বাচন অফিসে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল রহমান, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার প্রমুখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ভোটার হাওয়ার জন্য নাগারিকদের ভোটার হওয়ার কর্যক্রম চলমান। এ হালনাগাদ কর্যক্রমে যারা বাদ পড়বেন অনালাইনে মাধ্যমে আবেদন করেই নির্বাচন অফিসে এসে ভোটার হাওয়া যাবে। একই সঙ্গে সারা বছর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং স্থানান্তর হাওয়ার সুযোগ আছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল রহমান বলেন, জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানানো তিনি।

জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগ…
  • ৩১ জুলাই ২০২৬