এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যাচ্ছে যমুনায়

০২ মার্চ ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
 নন এমপিও শিক্ষকদের

নন এমপিও শিক্ষকদের © টিডিসি ফটো

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন নন এমপিও শিক্ষকেরা। রবিবার (২ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে রাজধানীর প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে মিছিলটি হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাঁধার সম্মুখীন হন তারা।

এসময় পুলিশ তাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যেতে বলেন। এতে রাজি হয়ে নন এমপিও শিক্ষকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে যমুনা অভিমুখে যাত্রা করেছেন। 

প্রতিনিধি দলের পক্ষ থেকে এক শিক্ষক বলেন, আমাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উপস্থিত অন্য শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের উসকানি মূলক স্লোগান দিবেন না। আপনারা প্রেসক্লাবে ফিরে গিয়ে সেখানে অবস্থান করুন। আমরা আমাদের দাবি আদায়ে অনড় থাকব।   

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬