জাতীয় মেডেল পেলেন দশম শ্রেণির ছাত্রী মাইমুনা

০২ মার্চ ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
মাইমুনা হক সামিয়া

মাইমুনা হক সামিয়া © টিডিসি সম্পাদিত

ভোলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এ দেশ সেরা ৩য় মেডেল পুরস্কার ও অ্যাওয়ার্ড অর্জন করেছেন মাইমুনা হক সামিয়া। তার হাতে আড়াই ভরি রৌপ্য মেডেল ও অ্যাওয়ার্ড তুলে দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করা হয়।   

জানা গেছে, মাইমুনা লালমোহন উপজেলার ইসলামিক মডেল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তার বাবা মাওলানা নাজমুল হক, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড ফকিহ এবং মাতা গৃহিণী। 

মাইমুনা বলেন, ‘আমি ভবিষ্যতে ইসলামিক  শিক্ষা ও সংস্কৃতিতে উচ্চ শিক্ষা লাভে আগ্রহী। আগামীতে দেশ ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাআল্লাহ।’ 

তার এমন সাফল্যের জন্য লালমোহনের বিভিন্ন স্তরের সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তার মাদ্রাসা ও তার পরিবার ইসলামিক ফাউন্ডেশন কে অভিনন্দন জানিয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬