‘আজ হাজারটা সন্তানের মা কাঁদবে, এই কান্না থামানো সম্ভব নয়’

০২ মার্চ ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
মীর মুগ্ধ

মীর মুগ্ধ © সংগৃহীত

রমজানের প্রথমদিন জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তার ভাই স্নিগ্ধ। শনিবার (১ মার্চ) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এ পোস্ট দেন।

তার দেওয়া পোস্টটি দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘সবাই পোস্ট দিচ্ছে, ‘ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!

আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো।

মুগ্ধর সামনেই আমরা কত ক্ষেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই।

আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না। হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না। ওপারে ভালো থাকুক সব শহীদরা। রমজান মোবারক, বাংলাদেশ।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence