রমজানে মেট্রোরেলে পরিবর্তন, ২৫০ মিলি পানি বহনের অনুমতি

০১ মার্চ ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারের সময় যাত্রীদের জন্য মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল স্টেশন বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা স্টেশন এবং ট্রেনের ভেতরে শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানি বহন ও পান করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।

এছাড়া রমজান মাসে মেট্রোরেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে। উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

ডিএমটিসিএল জানিয়েছে, এই সময়সূচি পুরো রমজান মাস এবং ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগ: রমজান
তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close