নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের বিশেষ সভা

০১ মার্চ ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
রাঙ্গামাটিতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়

রাঙ্গামাটিতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয় © টিডিসি

আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশানের উদ্যোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ খান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ শহরের বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়িসহ বিভিন্ন বাজারের  বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ  বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬