এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

০১ মার্চ ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ © সৌজন্যে প্রাপ্ত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সামস ওয়ারিয়রস ও টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস।

ফাইনাল ম্যাচে সামস ওয়ারিয়রসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। আগে ব্যাট করতে নেমে সামস ওয়ারিয়রস নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার হাতে রেখে ইমরান হোসেনের ৭৮ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ। টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে রয়েল মাওনা টিম।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এ, কে, এম মোশাররফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ ও এইচ, টি, এম কাদের নেওয়াজ।

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসরে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত বিভিন্ন ফ্যাক্টরির কর্মীদের ১০টি দল অংশগ্রহণ করে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬