ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

০১ মার্চ ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
বাংলাদেশ-ভারত সীমান্ত

বাংলাদেশ-ভারত সীমান্ত © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমিন (৩২) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আল-আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬