রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

০১ মার্চ ২০২৫, ১০:৫১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM

© সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ (১ মার্চ) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে দেশের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরের মাধ্যমে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকতের মাস রমজানের আগমনের অপেক্ষায় দেশবাসী। আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী চাঁদ দেখা গেলে আগামীকাল থেকেই শুরু হবে আত্মশুদ্ধির এই পবিত্র মাস।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬