সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরের ১৭ গ্রামে রোজা শুরু আজ

০১ মার্চ ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
জামালপুর

জামালপুর © সংগৃহীত

প্রতি বছরের মত এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার (১ মার্চ) থেকে রোজা রাখবেন জামালপুরের ১৭ টি গ্রামের মানুষ। রোজা রাখার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এশার নামাজ পর তারাবি নামাজের মধ্যে দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন তারা।

জেলার মেলান্দহ উপজেলার রামভদ্রা, ইসলামপুরের সাপধরীর পশ্চিম মন্ডলপাড়া সরিষাবাড়ির বলারদিয়া, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ১৭ টি গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখবেন।

সরিষাবাড়ির বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন বলেন, অনেক দিন আগে থেকেই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ এলাকার অন্তত ১৬ গ্রামের মানুষ রোজা রাখে এরই ধারাবাহিকতায় এবছরও রোজা রাখা হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয় সেহেতু ঈদ করলে দোষের কী। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।

ট্যাগ: রমাদান
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬