নতুন চাঁদ দেখে যে দোয়া পড়বেন

০১ মার্চ ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
নতুন চাঁদ

নতুন চাঁদ © সংগৃহীত

নতুন চাঁদ দেখে দোয়া পড়া নবীজির সুন্নত। ঈদুল ফিতর, রমজানসহ প্রত্যেক নতুন চাঁদ দেখে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) নতুন চাঁদ দেখলে নিরাপাত্তা, ঈমান, শান্তি, কল্যাণ ও বরকতের দোয়া করতেন।

দোয়াটি হলো- اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 
অর্থ: হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। হেদায়াত ও কল্যাণের চাঁদ। (সুনানে তিরমিজি: ১২২৮)

এ দোয়াটি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। যেকোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়াও এটি।

রাবিতে শব্দকলার আয়োজনে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ
  • ২৪ মে ২০২৬
রাজধানীতে উদ্বোধন হলো এমএইচআর এডুকেশনের টোফেল ও জিআরই টেস্ট…
  • ২৪ মে ২০২৬
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বি…
  • ২৪ মে ২০২৬
শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাবিতে ডিপ্লোমা প্রোগ্…
  • ২৪ মে ২০২৬
এস আলমকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা দিল ইসলামী ব্যা…
  • ২৪ মে ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৪ মে ২০২৬