মাদক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওরস প্যান্ডেলে হামলা, অগ্নিসংযোগ

০১ মার্চ ২০২৫, ০৭:৩৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM
ওরস প্যান্ডেলে আগুন

ওরস প্যান্ডেলে আগুন © সংগৃহীত

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে পীর রহিম শাহ ভাণ্ডারীর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে ওরসের নামে অসামাজিক কার্যকলাপে অভিযোগ তুলে একটি লাঠি মিছিল বের করে মাজারে যায়। পরে মিছিল থেকে মাজারে হামলা, ও ওরসের প্যান্ডেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এই মাজারে ওরসের নামে গান-বাজনা, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ চলে। বহুবার এ বিষয়ে আপত্তি জানানো হলেও তা বন্ধ করা হয়নি। প্রতিবছর ২ থেকে ৪ মার্চ তিন দিনের বাৎসরিক ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ।

এর প্রতিবাদেই এদিন বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে। মাজারে পৌঁছে তারা ওরসের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ‘মাজারে হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬