‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
কামরুল হাসান খোকন

কামরুল হাসান খোকন © ফাইল ফটো

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতিকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।

রাজধানী ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে কামরুল হাসান খোকনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।

কামরুল হাসান খোকন ২০২৪ সালের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ও সহসভাপতি রৌশনুল হক তুষার।

কামরুল হাসান খোকন জেলা শহরের সাহাপাড়া মহল্লার বাসিন্দা। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোকন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। এ ছাড়া তিনি বহু রোগে আক্রান্ত। মানসিকভাবেও তিনি সুস্থ নন।

সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচার সভায় কামরুল ইসলাম খোকন বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা আসে না। হাত ধরে টেনে আনলেও আসতে চায় না। কেন্দ্রে সারা দিন সাংবাদিক-গণমাধ্যমকর্মীরা, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে। তারাই দেখছে, সারা দিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে ৩০০। আর বিকাল হলে প্রিজাইডিং কর্মকর্তা তা বাড়িয়ে বানাচ্ছে ৩ হাজার।’

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামরুল ইসলাম। এরপর ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে ঠাকুরগাঁও শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

আইপিএল নিয়ে সুখবর
  • ২৮ মার্চ ২০২৬
বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী—আরেক ফেরিঘাটের …
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কমিটির প্রথম বৈঠকের আলোচনায় এমপিদের আবাসন সুবিধা-হেডফোন
  • ২৮ মার্চ ২০২৬
নেত্রকোনায় প্রশাসনের অভিযানে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রেখে ‘তেল নেই’ বলল কর্তৃপক্ষ, অভিযানে জরিমানা…
  • ২৮ মার্চ ২০২৬
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence