নতুন দলকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৭ PM
‘জাতীয় নাগরিক পার্টি’ এর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দল

‘জাতীয় নাগরিক পার্টি’ এর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দল © টিডিসি ফটো

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর আত্মপ্রকাশ হচ্ছে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তরুণদের নতুন দলটিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে তিনি অনুষ্ঠানে পৌঁছান। মঞ্চ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন দল ঘোষণার এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র জানিয়েছে, নতুন দলের নাম ঘোষণা করবেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।  

এদিকে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence