নতুন দলকে শুভেচ্ছা জানাবে বিএনপি, অনুষ্ঠানে যাচ্ছেন দুই সিনিয়র নেতা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
বিএনপি

বিএনপি © লোগো

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর আত্মপ্রকাশ হচ্ছে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তরুণদের নতুন দলটিকে শুভেচ্ছা জানাতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ জনকে আমন্ত্রণ জানানো হয়। 

 হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬