বাংলাদেশি যুবককে নির্যাতন, মৃত ভেবে সীমান্তে ফেলে গেল বিএসএফ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM
আহত বিল্লাল

আহত বিল্লাল © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা।

বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল সানা।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশে ৭-৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন বিল্লাল। এ সময় বিএসএফ বিল্লালের উপর অমানুষিক নির্যাতন করেন। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যান বিল্লালকে। পরে মোবাইলে খবর পেলে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার স্বজনরা।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই যুবকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুত্বর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬