প্রশাসনের যৌথ অভিযানে গুড়িয়ে দেওয়া হল অবৈধ ইটভাটা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান © টিডিসি ফটো

যশোরের মনিরামপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মেসার্স গোল্ড ব্রিকস্ নামে একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ও জেলা প্রশাসকের নির্দেশে এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে এ অভিযান। 

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক এবং মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। অভিযানে আরও  উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, ‘চালুয়াহাটি ইউনিয়নের অবস্থিত মেসার্স গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে নিয়মনীতি না মেনে অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল। জেলা প্রশাসকের নির্দেশে মনিরামপুর উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close