ভারত থেকে এলো আরও ১০ হাজার ৫০০ মেট্রিক টন চাল

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM

© সংগৃহীত

ভারত থেকে আমদানি করা ১০,৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চালের এই চালানটি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি ভিসিটি ওসেন’ নামের জাহাজ।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) আওতায় ভারত থেকে এই চাল আমদানি করা হয়েছে। জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবারই খালাসের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি সরকার মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি করেছিল।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close