রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ককটেল উদ্ধার

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সভাস্থলের নির্মাণাধীন প্যান্ডেলের পাশ থেকে তিনটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে।  

জানা যায়, ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে সভা ডেকেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে একই দিন একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ গ্রুপের সমর্থক আড়াইসিধা ইউনিয়ন বিএনপির লোকজন। একই দিনে একই স্থানে বিএনপির দুই গ্রুপ সভা ডাকায় দেখা দিয়েছে উত্তেজনা। এরই মধ্যে রুমিন ফারহানার সভাস্থলের পেছনে ককটেল পেল পুলিশ।  

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তকিম পাটোয়ারি বলেন, পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এরই মধ্যে সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

ট্যাগ: বিএনপি
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬