জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি মাছউদ

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
আব্দুর রহমানেল মাছউদ

আব্দুর রহমানেল মাছউদ © সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। 

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। হালনাগাদ ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের তফসিল ঘোষণা করতে হবে। তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়।’ 

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো অনুরোধ আসে নাই। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় ১ বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারীর মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।’ 

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

পরে তিনি পৌরশহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আন্তঃস্কুল ও মাদ্রাসা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এবং টপ-ফিপটিন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081