৯ পদে আ.লীগ, ৫টিতে বিএনপি, জামায়াতের অবস্থান কী? 

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
নির্বাচনে বিজয়ী সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম শাতিল

নির্বাচনে বিজয়ী সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম শাতিল © সংগৃহীত

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ৯টি ও  বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫ পদে জয়লাভ করেছে। এছাড়া জামায়াত ২টিতে ও জাতীয় পার্টি ১টিতে জয় পেয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থিত আইনজীবী হারুনুর রশিদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির এস এম শাতিল মাহমুদ।

বুধবার (২৬ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ। এতে সদস্য হিসেবে ছিলেন মোস্তফা সামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি সমর্থিত ফারুক আজম মৃধা।

সহসভাপতি পদে বিএনপি সমর্থিত মাহমুদুল হক চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত নাজমুন নাহার, কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত আবুল হাশিম, গ্রন্থাগার সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সুলতানা বেগম মমো, সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত মকলেচুর রহমান, দপ্তর সম্পাদক পদে জামায়াত সমর্থিত ওয়ালীউল বারী, সিনিয়র সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত মারুফ বিল্লাহ ও আশুতোষ কুমার পাল, বিএনপি সমর্থিত আয়েশা সিদ্দিকা ও হাফিজুর রহমান। জুনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মুহাইমিনুর রহমান পলল, সাইফুর রহমান সুমন ও সাইফুল ইসলাম এবং জামায়াত সমর্থিত রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এর আগে, নির্বাচন ঘিরে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ৪০ থেকে ৫০ জন যুবক আদালত চত্বরে নির্বাচনী পাঁচটি ক্যাম্পে হামলা চালায়। এ সময় এক শিক্ষানবিশ আইনজীবী তার মোবাইল ফোন হামলার ঘটনা ভিডিও করায় তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ নিয়ে আদালতপাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়। আইনজীবীরা মনে করছেন, এই ঘটনার কারণে বিএনপিপন্থি প্রার্থীদের ভরাডুবি হয়েছে। 

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও মশক নিধন কার্…
  • ২৮ মার্চ ২০২৬
র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ
  • ২৮ মার্চ ২০২৬
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • ২৮ মার্চ ২০২৬
ইন্টার্ন নিয়োগ দেবে স্যামসাং, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
  • ২৮ মার্চ ২০২৬
‎রুয়েটে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence