বর্ধিত সভায় বক্তব্য দিতে বিএনপি নেতাদের ভাগ্য নির্ধারণ হবে লটারিতে

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
বিএনপির বর্ধিত সভা

বিএনপির বর্ধিত সভা © সংগৃহীত

সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এতে সারাদেশ থেকে তিন হাজারের বেশি নেতা অংশ নিয়েছেন। সময় স্বল্পতা এবং আগ্রহী নেতার সংখ্যা বেশি হওয়ায় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ভিন্নধর্মী আয়োজন করেছে বিএনপি। লটারির মাধ্যমে নির্ধারণ হবে কারা বক্তব্য রাখার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেখা গেছে, মঞ্চের ডান পাশে টেবিলে কাচের জার রাখা হয়েছে। যাতে প্রত্যেক বিভাগের নাম লিখে রাখা হয়েছে। সেখানে বক্তব্য দিতে আগ্রহী নেতারা নাম জমা দিচ্ছেন। পরে লটারি করে ভাগ্যবানরা বক্তব্য দিতে পারবেন।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন তিনি। এছাড়াও যুক্ত হবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতারা এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা, সব মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন।

এর বাইরেও বিএনপির ১১টি অঙ্গসহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সেসব নেতারাও অংশ নিয়েছেন। সাবেক সংসদ সদস্যরাও অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। 

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close