বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
জাকারিয়া বাদল

জাকারিয়া বাদল © সংগৃহীত

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে শেরপুরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া বাদল (৪৭) সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস। এ ছাড়া তার সঙ্গে থাকা সোহাগ আলম ও রুহুল নামে আরও দুই নেতাকে কুপিয়ে আহত করা হয়। তাদের মধ্যে সোহাগের অবস্থা সংকটাপন্ন।

আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামারিয়া ইউনিয়নে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে জাকারিয়া বাদলের দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগে বিএনপির এক সভায় এ বিরোধ প্রকাশ্যে আসে। এরপর দ্বন্দ্ব আরও বাড়ে।

তারা আরও জানান, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ভীমগঞ্জ বাজারে সংগঠনের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে জাকারিয়াসহ তিনজন একটি মোটরসাইকেলে শেরপুরের বাড়িতে ফিরছিলেন। পথে স্থানীয় একটি মাদ্রাসার কাছে তাদের ওপর হামলা চালায় লুৎফর রহমানের লোকজন। তারা জাকারিয়ার পাশাপাশি সোহাগ ও রুহুলকেও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

ওই সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা সটকে পড়ে। পরে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে জাকারিয়া ও সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকারিয়া বাদল।

আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম চট্টগ্রাম কলেজের তোফায়েল

বাদলের আত্মীয় ছাত্রদল কর্মী রমজান আলী বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে ভীমগঞ্জ মাদ্রাসার কাছে অস্ত্রধারীরা অবস্থান নিয়েছিল। সেখানে আসার পর তারা মোটরসাইকেলের গতিরোধ করে জাকারিয়া বাদলসহ তিনজনকে কোপাতে থাকে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যা হয়েছে।’

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভীমগঞ্জ এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হত্যায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার
  • ২৮ মার্চ ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে
  • ২৮ মার্চ ২০২৬
বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence