প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
জুলাই আন্দোলনে আহতদের অবস্থান কর্মসূচি

জুলাই আন্দোলনে আহতদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতদেরে একাংশ । বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা মিছিল নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। এসময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে

অবস্থানরতরা জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহত হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা এখানে এসেছেন। সবার দাবি, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে। সেইসাথে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে। 

তারা আরও বলেন, সরকারের অদূরদর্শীতার কারণে আহতদের অনেকেই মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।

এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence