আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
এটিএম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলাম © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী ২২ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম কোনো মামলা, যেখানে রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত।

আজহারের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তাকে সহযোগিতা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

আইনজীবীরা জানান, ৪টি গ্রাউন্ডে আপিল বিভাগ রিভিউ মঞ্জুর করেছেন। একইসঙ্গে আদালত মূল আপিল শুনানির জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১ শে অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে ২০২০ সালের ১৯ শে জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬