বোরহানউদ্দিন ফাউন্ডেশন ঢাকার সভাপতি জহুরুল হক, সম্পাদক জাহিদ

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
আগামী দুই বছরের জন্য এই কমিটির মেয়াদ অনুমোদন করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য এই কমিটির মেয়াদ অনুমোদন করা হয়েছে। © ফাইল ফটো

ঢাকায় অবস্থানরত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দাদের সংগঠন ‘বোরহানউদ্দিন ফাউন্ডেশন, ঢাকা’র সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. জহুরুল হক। আর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহিদ হোসেন। সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স হলে সংগঠনের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। 

ফাউন্ডেশনের নতুন গঠনতন্ত্র অনুযায়ী, আগামী দুই বছরের জন্য এই কমিটির মেয়াদ অনুমোদন করা হয়েছে।

নতুন কমিটিতে ১০ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ৩ জন, অর্থ সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ২ জন, নারী সম্পাদক ২ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ১ জন, মানবসম্পদ-উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ২ জন, আইন বিষয়ক সম্পাদক ২ জন, সমাজসেবা সম্পাদক ১ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১ জন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১ জন, যুব ও ক্রীড়া সম্পাদক ১ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ২ জন, পরিকল্পনা সম্পাদক ১ জন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন। এছাড়া কমিটিতে ২১ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬