এবারের ঈদে ১১ দিন ছুটি মিলবে যেভাবে

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
ক্যালেন্ডার

ক্যালেন্ডার © টিডিসি ফটো

মার্চ মাসের ২৭ ও এপ্রিল মাসের ৩ তারিখ এই দুই দিনের ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরে ১১ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

ইসলামীক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী, দেশে এবারের ঈদ সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একদিন পর মঙ্গলবার যদি ঈদ হয়, এবার স্বাভাবিকভাবেই টানা ৯ দিনের ছুটি পাবেন। এ হিসাবে একদিন ম্যানেজ করেই পাবেন ১১ দিনের ছুটি।

ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। তার একদিন পর ২৮ ও ২৯ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। 

আরও পড়ুন: এবারের ঈদে ৯ দিন ছুটি মিলবে যেভাবে

এদিকে উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

এ হিসাবে সরকারি কোনো চাকরিজীবী যদি ২৭ মার্চ ও ৩ এপ্রিল (বৃহস্পতিবার) এই দুইদিন ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবীরা।

ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence