সরকারের জন সম্পৃক্ততা কম থাকায় এ পরিস্থিতি: আন্দালিব রহমান পার্থ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ

ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ © টিডিসি ফটো

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জনগণের সাথে সরকারের জন সম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া উচিত ছিলো, যেখানে জনসম্পৃক্ততা বেশী হয়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিনের সংক্ষিপ্ত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা শহরের উকিল পাড়া নিজ বাসভবন ‘শান্ত নীড়ে’ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে, যাতে নির্বাচন বিলম্ব না হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না। তিনি আরও বলেন, গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে। তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ, দ্রুত তা সমাপ্ত করতে হবে।

বিজেপি চেয়ারম্যান বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানের পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে। 

এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্তিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে ঢাকা থেকে রওনা দিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌছার পর দলের হাজার হাজার নেতা-কর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬