রমজানে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা © সংগৃহীত

আসন্ন রমজান মাসে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তার জন্য শিক্ষার্থীরা মাঠে নামবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, রোজার মাসে ঢাকার বাসিন্দারা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন, সেজন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট এবং বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করবেন। বর্তমানে ট্রাফিক সহায়তায় থাকা শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএনসিসি নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ জানান, ‘ডিএমপির সঙ্গে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। রোজার পর ঢাকা শহরের প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করা হবে এবং মেট্রো স্টেশনের ৫০০ মিটারের মধ্যে কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। এছাড়া যানজট নিয়ন্ত্রণে সয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

ফুটপাত ও জলাশয় দখলমুক্ত করাসহ অন্যান্য উন্নয়ন কাজের জন্য কমিউনিটির অংশগ্রহণে একটি মডেল তৈরি করা হচ্ছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ‘এ মডেল মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।’

ট্যাগ: রমজান
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬