বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
নিহত শিহাব কবির নাহিদ

নিহত শিহাব কবির নাহিদ © সংগৃহীত

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিহাব কবির নাহিদ (৩০) পেশায় ব্যবসায়ী। তিনি সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহত শিহাবের বাবা নাছির উদ্দিন কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার। মা আমেনা খাতুন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন। থাকেন সমিতিপাড়ায়। হাসপাতালে বাবা-মা দুইজনেই আহাজারি করছিলেন। সেখানে মা আমেনা খাতুন তিনি বলছিলেন, বিমান বাহিনী আমার ছেলের মাথায় গুলি করেছে।

এদিকে, নিহতের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে। শাহ মো. নওশাদ নামে তার এক সহপাঠী লিখেন, বন্ধু শিহাব কবির নাহিদ আমাদের মাঝে আর নেই। বিশ্বাস করতে পারছি না তিনি আর নেই।

নিহতের ফেসবুকে প্রোফাইল সূত্রে জানা যায়, তিনি রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির হোটেল ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটির ছাত্র ছিলেন।

জানা যান, বেলা সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬