রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM

© সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ভূগর্ভস্থ কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (নদ্দা) এর এলাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস থাকবে না।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

এলাকাগুলো হলো- বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি হতে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর-পূর্ব পাশ হতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬