রাত আড়াইটার পর জরুরি প্রেস ব্রিফিংয়ে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © ফাইল ফটো

রামপুরা থানার বনশ্রী এলাকাসহ রাজধানীর কয়েকটি স্থানে ছিনতাই ও হামলার ঘটনায় দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার রাত আড়াইটার পর জরুরি প্রেস ব্রিফিংয়ের আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাত ২টার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে বারিধারা ডিওএইচএসর স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে এই জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এদিকে, রাতে রাজধানীর কয়েকটি স্থানে ছিনতাই ও হামলার ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার দিবাগত রাত ১টার পর তারা হলগুলো থেকে এ মিছিল শুরু করেন। 

এসময় শিক্ষার্থীরা, ‘দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ভিসি চত্ত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের দিক এগিয়ে যায়। 

দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬