গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর (৩২) তার স্ত্রী বিউটি (২৮) ও তার সন্তান তোহা (৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘সকালের দিকে সাভারের আশুলিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬