রাস্তা থেকে ৭ হাজার এনআইডি কার্ড উদ্ধার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
রাস্তায় পড়ে থাকা এনআইডি কার্ড

রাস্তায় পড়ে থাকা এনআইডি কার্ড © টিডিসি ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৭ হাজার জাতীয় পরিচয় উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড মধ্যম বাটাখালী রাস্তা থেকে এসব এনআইডি কার্ড উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রাস্তায় বিভিন্ন নারী-পুরুষের এনআইডি কার্ড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া সেনাবাহিনীর একটি টিম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ৭ হাজার পরিচয়পত্র রাস্তায় পড়ে ছিল বলে জানান তারা। তাদের ধারণা, এসব এনআইডি বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম বলেন, ‘এ সব কার্ড পরিত্যক্ত। কার্ডগুলো ২০১৭ সালের। কীভাবে পরিচয়পত্র গুলো অফিসের বাইরে এসেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে।’

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬