নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে কামিটি গঠনের অভিযোগ, হাসনাত-আরিফকে অবাঞ্ছিত ঘোষণা

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM

© সংগৃহীত

গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সমন্বয়ে মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন ও সহ-সমন্বয়ক রুদ্রকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং জেলা কমিটি স্থগিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নেতাকর্মীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবী-আহতের ব্যানারে নবগঠিত কমিটি থেকে পদত্যাগকারী নেতাকর্মীদের পক্ষে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। একইসঙ্গে সংবাদ সম্মেলন থেকে নবগঠিত মানিকগঞ্জ কমিটি স্থগিত করে আন্দোলনে আহতদের যথাযথ মর্যাদাসহ গুরুত্বপূর্ণ দায়িত্বের দাবিতে ২৪ ঘণ্টা আল্টিমেটামও দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য পদত্যাগকারী যুগ্ম-সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু জানান, ৭ লাখ টাকার বিনিময়ে গত ২০শে ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে অফিসিয়াল পেজে নতুন করে পকেট কমিটি প্রকাশ করা হয়। নতুন পকেট কমিটির আহ্বায়ক একজন বহিরাগত সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের সঙ্গে হামলা করছে ১৮ই জুলাই ও মুখপাত্র ছাত্রলীগের সঙ্গে এবং আহমেদ অনিক যুবলীগের কর্মী। এ ছাড়া কমিটিতে কমপক্ষে ২০ ছাত্রলীগ ও তার অনুসারীরা আছে।

সদস্য পদত্যাগকারী যুগ্ম সদস্য সচিব মো. নাসিম খান বলেন, ছাত্র-আন্দোলনের সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে। এ কারণে নতুন পকেট কমিটি প্রত্যাখ্যান করে ইতিমধ্যে প্রায় তিন শতাধিক সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এ ধরনের পকেট কমিটি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে জেলার দায়িত্বশীল কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রুদ্রসহ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত ও আরিফকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জের পকেট কমিটি বাতিল করে অফিসিয়াল পেজে স্থগিত নোটিশ না করলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে এবং সামনে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

এ সময় নবগঠিত কমিটির পদত্যাগকারী সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, বনি আহমেদ, আরমান হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. নাসিম খান ও সংগঠক কাউসার আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০শে ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ জনকে সদস্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬