চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
আগুনের দৃশ্য

আগুনের দৃশ্য © সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।

কারখানার সূত্রে জানা গেছে, চারতলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬