ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
পোস্টার

পোস্টার © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হকের মুক্তি দাবি করে আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ছড়িয়ে পড়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা এসব পোস্টার লক্ষ্য করেন। পোস্টারের নিচে উল্লেখ রয়েছে—‘সৌজন্যে কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন’।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এবং স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়।

উপজেলা যুবদলের সভাপতি আল আমিন মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের দোসররা বিনা ভোটে আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা খোঁজ নিচ্ছি, কে এগুলো লাগিয়েছে, এবং আওয়ামী লীগের দোসরদের শক্ত জবাব দেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া বলেন, ‘আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং এখনো খোঁজ নিচ্ছি।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং পুলিশ কাজ করছে।’

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬