জুলাই শহীদ পরিবারের সদস্যদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
 জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান © সংগৃহীত

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি ঘোষণা করা হয়। প্রথমে ৩০ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তাদের অভিযোগ, কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, আর কিছু দল নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছে, কিন্তু যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের হত্যার বিচার নিয়ে কেউ কিছু বলছে না।

শহীদ পরিবারের সদস্যরা আরও বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার, কিন্তু তারা শহীদ পরিবারের কষ্ট বুঝতে পারছে না। হত্যার সাথে জড়িত পুলিশ ও হেলমেট বাহিনীর সদস্যদের অনেককেই এখনও গ্রেফতার করা হয়নি।

ট্যাগ: আন্দোলন
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬