প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা

প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা © সংগৃহীত

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা তিনটায় সড়ক অবরোধ করেন তারা। এ কারণে পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় ব্যানার হাতে মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধে যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো অনশনে শিক্ষকরা

তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকতা-কর্মচারীরা।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬