বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি ধাওয়া, ১৪৪ ধারা জারি

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM

© প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করেন।

পুলিশ ও স্থানীয়রা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনু ও যুবদল নেতা এম শহিদ মিয়ার লোকজনের মধ্যে পুলিশের আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে মধ্যনগর বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পর তা নিয়ে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’

ইউএনও উজ্জ্বল রায়  বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬