রাজশাহীর মাহফিলে আসার আহ্বান আজহারীর

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
ড. মিজানুর রহমান আজহারী

ড. মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আসার আহ্বান জানিয়েছেন ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আজহারী ফেসবুক পোস্টে লেখেন, ‘রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) থাকছি— এসহাক উদ্দিন মিঞা আম্রকানন ময়দান, লালাপাড়া মোড়, চাঁপাইনবাবগঞ্জ, জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।
 
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে মাহফিলে যোগ দিয়েছিলেন মিজানুর রহমান আজহারী। মাহফিলে সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের পার্ক ও সড়কগুলোতেও জনস্রোত নেমে আসে।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬