গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মন্টু শেখ (৫৫) ও সুপার ভাইজার বাগেরহাটের চিতলমারী উপজেলা আরিফ হোসেন (৪০)।

এসআই সাহদৎ হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে সাম্পান রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে থাকা সোহান পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা মেরে সজোরে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ১২ জন আহত হন।

আরও পড়ুন: বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ ও সুপার ভাইজার আরিফ হোসেনকে (৪০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। 

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুব্রত সাহা বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসাপাতালে আনার আগেই দুজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬